নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বাইরে বেরোলেই মুন্ডু কেটে দেওয়া হবে, বিজেপি নেতাকে এমন হুমকিতে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট এলাকায়। ইতিমধ্যেই এই হুমকি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগের তির শাসকদলের দিকে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
স্থানীয় সূত্রের খবর , বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার আটঘড়া, যোগেশগঞ্জ, রামাপুর-সহ একাধিক এলাকায় হঠাৎই দেখা যায় সাদা কাগজে কালো কালি দিয়ে লেখা হুমকিমূলক পোস্টার। সেই পোস্টারে লেখা "বিজেপি নেতা তরুণ মন্ডলের শিরচ্ছেদ করা হবে, নেতারা সাবধান।" এই পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা। তবে এই কাজের সঙ্গে কে বা কারা যুক্ত তা এখনও জানা যায়নি।
বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার সদস্য তরুণ মন্ডল জানিয়েছেন, "তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ধমকানি চমকানির মাধ্যমে বিজেপির নেতৃত্বদের আটকানোর চেষ্টা করছে। ২০২৬শে এদের হার নিশ্চিত। আমি এ বিষয়ে থানার বড়বাবুকে জানিয়েছি। আগামী দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে হিঙ্গলগঞ্জে নদীর এপারে বড় সভা করার পরিকল্পনাও রয়েছে।"
হিঙ্গলগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি তুষার মন্ডল জানিয়েছেন, "এই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা আমরা জানি না। আমি বলবো বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সুন্দরবন ও হিঙ্গলগঞ্জের মতো এলাকায় বিজেপির ভোট সংগঠন দুর্বল। পরিকল্পিতভাবে এই ধরনের পোস্টার লাগিয়ে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। নির্বাচন যত এগিয়ে আসছে, বিজেপি নেতাদের অস্বস্তি ততই বাড়ছে।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের