নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাজেট ঘোষণার রেশ কাটতে না কাটতেই রাজ্যের লক্ষ লক্ষ মহিলার মুখে হাসি। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বাড়তি টাকা পৌঁছে যেতে শুরু করল উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক মহিলারা অতিরিক্ত ৫০০ টাকা হাতে পেতে শুরু করেছেন।
বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা ৫০০ টাকা বাড়ানো হচ্ছে। তার ফলে সাধারণ বা অসংরক্ষিত শ্রেণির মহিলারা এখন থেকে মাসে ১০০০ টাকার বদলে ১৫০০ টাকা পাবেন। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে ভাতা বেড়ে হয়েছে মাসিক ১৭০০ টাকা, যা আগে ছিল ১২০০ টাকা। বাজেট ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ফেব্রুয়ারি মাস থেকেই বাড়তি টাকা মহিলাদের হাতে পৌঁছে যাবে।
আর সেই প্রতিশ্রুতি রাখতেই শুক্রবার সকাল থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত ৫০০ টাকা ঢুকতে শুরু করেছে। শনিবারের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের