নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজনীতির উত্তপ্ত আবহে এবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হলেন মমতাপন্থী পাঁচ বিধায়ক। মূল ইস্যু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের প্রত্যাহার। পাশাপাশি বিধানসভায় ঘর বরাদ্দ এবং হকার উচ্ছেদ নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তারা।
বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন কুণাল ঘোষ, মদন মিত্র, অশোক দেব, আবদুর রহিম বক্সি এবং শোভনদেব চট্টোপাধ্যায়। জানা গেছে, বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা। তৃণমূল নেতাদের দাবি, কালীঘাটের বাড়ি থেকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে সমস্ত নিরাপত্তা রক্ষীদের। এমনকি দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় থাকা স্বরূপ গোস্বামী ও কুসুম কুমার দ্বিবেদীকেও সরিয়ে দেওয়া হয়েছে।
প্রায় দুই দশক ধরে তারা নেত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাদের পরিবর্তে নতুন নিরাপত্তাকর্মী নিয়োগ করা হলেও, পুরনো নিরাপত্তারক্ষীদেরই ফিরিয়ে আনার আবেদন জানান বিধায়কেরা। জানা গেছে, মুখ্যমন্ত্রী তাদের বক্তব্য মন দিয়ে শোনেন এবং বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন। একই বৈঠকে বিধানসভায় তাদের ঘর খুলে দেওয়া এবং সাম্প্রতিক হকার উচ্ছেদ অভিযান নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে নবান্নের বক্তব্য, সরকারি নিয়ম অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও জেড প্লাস নিরাপত্তা পাচ্ছেন এবং প্রায় ৫০ জন নিরাপত্তাকর্মী তার সুরক্ষায় নিয়োজিত রয়েছেন। তবে ব্যক্তিগতভাবে নির্দিষ্ট দুই নিরাপত্তারক্ষীকেই বহাল রাখার দাবি সরকারি ডিউটি রোস্টারের নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই প্রশাসনের ব্যাখ্যা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের