নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাজেটে একাধিক সুবিধার ঘোষণা হলেও তাতে পুরোপুরি সন্তুষ্ট নন রাজ্যের আশা কর্মীরা। বকেয়া ভাতা ও কর্মপরিস্থিতি নিয়ে একাধিক দাবি অপূর্ণ থাকায় ক্ষোভ উগরে দিলেন তারা। সেই দাবিগুলি জানাতে ফের স্বাস্থ্যভবনের দ্বারস্থ হচ্ছে আশা কর্মীদের সংগঠন।
বৃহস্পতিবার রাজ্য বাজেটে আশা কর্মীদের জন্য মাসিক ভাতা ১০০০ টাকা বৃদ্ধি, ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি এবং কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। তবে এই ঘোষণায় সন্তুষ্ট নন আশাকর্মীরা। তাদের দাবি, এই ঘোষণার পরেও বাস্তবে বহু গুরুত্বপূর্ণ সমস্যা রয়ে গিয়েছে। আশা কর্মীদের অভিযোগ, এখনও বহু কর্মী দীর্ঘদিনের বকেয়া ভাতা পাননি। পাশাপাশি কর্মবিরতিতে অংশ নেওয়ার কারণে বিভিন্ন জেলায় হয়রানি ও চাপের মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তারা।
এই সমস্ত অভিযোগ ও দাবি নিয়ে শুক্রবার ফের স্বাস্থ্য সচিবের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নিয়েছে আশা কর্মীদের সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু কলকাতা নয়, রাজ্যের সব জেলা থেকেই আশা কর্মীরা স্বাস্থ্যভবনে এসে এই কর্মসূচিতে অংশ নেবেন। বকেয়া মেটানো, কাজের নিরাপত্তা, সম্মানজনক পারিশ্রমিক এবং কর্মপরিস্থিতির উন্নতির দাবিতে এই স্মারকলিপি দেওয়া হবে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা