নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। নতুন করে আরও ১৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে এবারও তালিকায় জায়গা হয়নি বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তীর। পাশাপাশি আগেই জানানো হয়েছিল, শতরূপ ঘোষ এবারের নির্বাচনে লড়তে চান না।
এর আগে বামফ্রন্ট প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল। পরে দ্বিতীয় দফায় আরও ৩২টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এবার তৃতীয় দফায় আরও ১৫টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী সিতাই আসনে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছেন অরুণ কুমার বর্মা। আলিপুরদুয়ার থেকে লড়বেন শ্যামল রায়। চোপড়া কেন্দ্রের প্রার্থী করা হয়েছে মাকলেশ্বর রহমানকে।
এছাড়া ইসলামপুর থেকে প্রার্থী হয়েছেন বাজ়িল আখতার এবং লালগোলা কেন্দ্র থেকে লড়বেন বাবলুজমান। কলকাতার এন্টালি কেন্দ্রেও নজরকাড়া লড়াই হতে চলেছে। এখানে সিপিআইএমের প্রার্থী হয়েছেন দীর্ঘদিনের কর্মী আবদুর রউফ। তিনি তৃণমূল প্রার্থী সন্দীপন সাহা এবং বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কলকাতা জেলা সিপিআইএমের পরিচিত মুখ আবদুর রউফ বহুদিন ধরেই দলের বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের