নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের বহুচর্চিত বালি পাচার মামলায় বড়সড় অগ্রগতি। বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতারির ৬০ দিনের মধ্যেই চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় ১৪৫ কোটি টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে বলে দাবি তদন্তকারী সংস্থার।
শনিবার কলকাতার ব্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে মোট ১৪টি সংস্থার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন জিডি মাইনিংয়ের কর্ণধার অরুণ শরাফ-সহ একাধিক ব্যক্তি ও সংস্থা। গত ৬ নভেম্বর অরুণ শরাফকে গ্রেফতার করেছিল ইডি। তদন্তে উঠে এসেছে, ওয়েস্ট বেঙ্গল স্যান্ড কর্পোরেশনের সমস্ত নিয়মকানুন কার্যত উপেক্ষা করে অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রি করা হত। ইডির দাবি, অরুণ শরাফ একাই অন্তত ৭৯ কোটি টাকার সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।
আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ব্যাঙ্ক লেনদেন ঘিরে। তদন্তকারীদের দাবি, ২০২৪-২৫ অর্থবর্ষে জিডি মাইনিংয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে ১৩০ কোটি টাকা, অথচ বালি বিক্রির নথিতে দেখানো হয়েছে মাত্র ১০৩ কোটি টাকা। এই হিসেবের গরমিলই বড়সড় দুর্নীতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে ইডি। চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে, কীভাবে একই অনুমোদিত লরির নম্বর ব্যবহার করে একাধিক গাড়িতে বালি পাচার করা হত।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের