নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - একাধিক গুরুতর অভিযোগে জর্জরিত পঞ্চায়েত প্রধানের ভাই। শনিবার রাতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। বালি পাচার সহ পুলিশের ওপর হামলার মত একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , অভিযুক্তের নাম। অষ্টম মেটে। পূর্ব বর্ধমান জেলার তৃণমূল পরিচালিত চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ মেটের ভাই অষ্টম মেটে। শনিবার রাতে বাঁকুড়া জেলার বেলিয়াতোড় এলাকা থেকে অষ্টমকে গ্রেফতার করে সোনামুখী থানার পুলিশ। গত কয়েকদিন আগে দামোদর নদে রণডিহা ঘাটে বালি পাচারের বিরুদ্ধে অভিযান চালায় সোনামুখী থানার পুলিশ। সেখানে অষ্টম মেটে-সহ তাঁর সাঙ্গপাঙ্গদের দেখতে পায় পুলিশ। এরপর তাদের ঘিরে ধরেন। এরপর হামলা চালানো হয়। বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছিলেন। পুলিশের সঙ্গে রীতিমত ধস্তাধস্তি চলে অভিযুক্তদের। বাকিদের খুজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

দামোদর নদে রণডিহা ঘাট-সহ সাকুড়ি বালি ঘাট থেকে প্রতিদিন রাতে ট্রাক্টরে বেআইনি ভাবে বালি উত্তোলন করার অভিযোগ ছিল। সেই বালি মজুদ করা হয় গ্রামের রাস্তার ধারে। পরে সুযোগ বুঝে বালি ট্রাকে বোঝাই করে বিভিন্ন জায়গায় পাচার করা হত।

অভিযোগ, সরকারি রাজস্ব ফাকি দিয়ে দামোদর থেকে বালি তোলা হতো। বালি বোঝাই ট্রাক্টর চলাচলে গ্রামের রাস্তা খারাপ হয়ে যাচ্ছিল। এই অভিযোগও তুলেছিলেন গ্রামবাসীরা। প্রতিবাদ মিছিলও করেছিলেন। যা কানে যেতেই নিরীহ গ্রামবাসীদের হুমকি দেওয়া হয় অভিযুক্তদের তরফে। দীর্ঘদিনের অভিযোগের পর অবশেষে হামলা চালিয়ে গ্রেফতার করা হয়। রবিবার আদালতে তোলা হয়েছে অভিযুক্তকে। এরপর পুলিশি রিমান্ড দেওয়া হয়েছে।

অষ্টম মেটের গ্রেফতারি প্রসঙ্গে তার দাদা অনুপ মেটে বলেন, "ভাইকে পুলিশ গ্রেফতার করেছে, সেই বিষয়টি আমি জানতাম না। ওঁকে কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তাও জানা নেই। আমার সঙ্গে ওঁর গত ১০ বছর ধরে কোনও সম্পর্ক নেই। ও শ্বশুরবাড়িতেই থাকে। তাই আমি এসব কিছুই জানতাম না।"
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...