6a58b1e43dcbb_Gallery_1784197433957
জুলাই ১৬, ২০২৬ দুপুর ০৩:৫৭ IST

বালোচিস্তানে বিদ্রোহীদের স্বাধীনতা ঘোষণা! চিন্তায় পাকিস্তান-চিন

নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - বালোচিস্তানে হঠাৎ স্বাধীনতা ঘোষণা করল সশস্ত্র বিদ্রোহীরা। তাদের একটি লিখিত বিবৃতি ঘিরে বিশ্ব রাজনীতি তোলপাড়। পাকিস্তানের এই দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত অঞ্চলটি অত্যন্ত অশান্ত। এই ঘটনা আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি করেছে।

সম্প্রতি 'রিপাবলিক অফ বালোচিস্তান' নামে একটি চিঠি সামনে আসে। এই নথির মাধ্যমে বালোচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি উঠেছে। একই সঙ্গে বলা হয়েছে, বালোচিস্তান আর্মি ইতিমধ্যেই প্রদেশের প্রায় ৮৫ শতাংশ এলাকা নিজেদের অধীনে নিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে স্বাধীন প্রশাসন গঠন, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, নতুন মুদ্রা চালুর কথাও বলা হয়েছে। তবে এই তথ্যের সত্যতা এখনও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তান সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হয়নি।

তবুও বিষয়টি ঘিরে নতুন করে চর্চায় উঠে এসেছে এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব। বিশেষ করে চিনের বৃহৎ বিনিয়োগের কারণেই বালোচ ভূখণ্ডকে ঘিরে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। ক্ষেত্রের দিক থেকে বালোচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ। দেশের মোট ভূখণ্ডের প্রায় ৪৪ শতাংশ জুড়ে এই এলাকা বিস্তৃত। অথচ জনসংখ্যার দিক থেকে এটি সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চলগুলির একটি। তামা, সোনা, প্রাকৃতিক গ্যাস, কয়লা ও বিরল খনিজ সম্পদে সমৃদ্ধ বালোচিস্তান। যা বহুদিন ধরেই নানামুখী টানাপোড়েনের কেন্দ্র।

বালোচ জাতীয়তাবাদী সংগঠনগুলির মূল অভিযোগ, ইসলামাবাদ এই প্রদেশের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছে। অথচ স্থানীয় মানুষের স্বাধিকার, উন্নয়ন ও স্বার্থকে তারা যথাযথ গুরুত্ব দেয় না। সেই ক্ষোভ থেকেই দীর্ঘদিন ধরে সেখানে বিচ্ছিন্নতাবাদী লড়াই চলছে। বালোচিস্তানে চিনের নজর দেওয়ার প্রধান কারণ চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি (CPEC)। ৬৫ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের এই প্রজেক্ট বেজিংয়ের উচ্চাকাঙ্ক্ষী 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ'-এর অন্যতম প্রধান অংশ।

পশ্চিম চিনকে আরব সাগরের সঙ্গে যুক্ত করার রূপরেখায় বালোচিস্তান অত্যন্ত জরুরি। এই মহাপ্রকল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্বদর বন্দর। আরব সাগরের উপকূলে অবস্থিত এই গভীর সমুদ্রবন্দরকে ঘিরে বড় অঙ্কের পুঁজি লাগিয়েছে চিন। ইস্টবে এক্সপ্রেসওয়ে, নতুন সড়ক নেটওয়ার্ক, বিদ্যুৎ পরিকাঠামো ও গ্বদর আন্তর্জাতিক বিমানবন্দরও এই বৃহৎ পরিকল্পনার অংশ। ভবিষ্যতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপের বাজারে পৌঁছতে গ্বদরকে মূল প্রবেশদ্বার বানাতে চায় বেজিং। শুধু বন্দর নয়, খনিজ সম্পদ নিয়েও চিনের আকর্ষণ যথেষ্ট।

চাগাই জেলার সাইন্দাক তামা-সোনা প্রকল্প বহু বছর ধরে তদারকি করছে চিনের মেটালার্জিক্যাল কর্পোরেশন অফ চায়না (এমসিসি)। এছাড়াও প্রদেশের বিভিন্ন খনি প্রকল্পে লগ্নি বাড়াতে আগ্রহ দেখিয়েছে একাধিক চিনা সংস্থা। বৈদ্যুতিক যান, ব্যাটারি ও পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির জন্য প্রয়োজনীয় র মেটিরিয়ালসের যোগান নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, বালোচিস্তান এখনও চিনা প্রকল্পগুলির জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ জোন।

বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-সহ একাধিক সশস্ত্র গোষ্ঠী প্রকাশ্যে চিনের উপস্থিতির বিরোধিতা করে। তাদের দাবি, স্থানীয় জনগণের অধিকার উপেক্ষা করে খনিজ সম্পদ আহরণে ইসলামাবাদকে সহায়তা করছে বেজিং। সেই কারণে অতীতে বহুবার চিনা নাগরিক, নির্মাণ কাজ ও সিপিইসি-সংক্রান্ত কাঠামোর ওপর হামলার ঘটনা ঘটেছে। এই হুমকি মোকাবিলায় বিশেষ বাহিনী প্রস্তুত করেছে পাকিস্তান।

হাজার হাজার নিরাপত্তাকর্মী এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির পাহারার দায়িত্বে রয়েছেন। বালোচিস্তানের স্বাধীনতা ঘোষণার সাম্প্রতিক দাবি কতটা বাস্তব, তা এখনও পরিষ্কার নয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি, স্বাধিকার আন্দোলন ও চিনের ভূ-রাজনৈতিক স্বার্থ ফের আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের।

আরও পড়ুন

ইরানে যুদ্ধের বড় বলি শিশুরা! ৫ মাসে হতাহত ২,৫০০-র বেশি শিশু, উদ্বেগ ইউনিসেফের রিপোর্টে
আগস্ট ০৩, ২০২৬

ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার

দাবানল নেভাতে গিয়ে আকাশেই ভয়াবহ দুর্ঘটনা! দুই কপ্টারের সংঘর্ষে মৃত ২
আগস্ট ০৩, ২০২৬

জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট

অশান্তিতে রক্তাক্ত নেপাল! মৃত্যু ৩ জনের, জারি কার্ফু
আগস্ট ০৩, ২০২৬

ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি

২ বছর পর প্রথমবার প্রকাশ্যে আসবেন হাসিনা! দিল্লির অনুষ্ঠানে উঠবেন মঞ্চে
আগস্ট ০২, ২০২৬

বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা

ক্যানসারের টিকায় বড় সাফল্য! সুস্থ রোগী, দাবি রুশ গবেষকদের
আগস্ট ০১, ২০২৬

মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের

সীমান্তে শরণার্থীদের ঢল! মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় মৃত ৯
জুলাই ৩১, ২০২৬

রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা

বাংলাদেশ নয়, ৫ হাজার রোহিঙ্গাকে ফেরাচ্ছে মালয়েশিয়া! রাজি মায়ানমার
জুলাই ৩০, ২০২৬

৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা

পাক অধিকৃত কাশ্মীরকে পাক কাশ্মীর বলল মার্কিন সংবাদপত্র! প্রতিবাদ ভারতের
জুলাই ৩০, ২০২৬

পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের

ওরা ভারতের মতোই শত্রু! বিতর্কিত মন্তব্যে ফের চাপে পাকিস্তান
জুলাই ২৯, ২০২৬

বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ

অধিকৃত কাশ্মীরে ভোট ঘিরে অশান্তি! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
জুলাই ২৮, ২০২৬

অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

ইউরোপে দাবানলের দাপট! আগুনের বুকেই জন্ম ঝড়ের, ঘরছাড়া ৩ লক্ষের বেশি
জুলাই ২৮, ২০২৬

আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল

যুদ্ধের অস্ত্র যৌন নির্যাতন! রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
জুলাই ২৮, ২০২৬

ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে

জেহাদ ছাড়া পথ নেই! মোজতবার মন্তব্যে নতুন করে চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ

নাম ধরে ডাক, তারপর গুলি! কানাডার রাস্তায় খুন হল ভারতীয় বংশোদ্ভূত তরুণী
জুলাই ২৭, ২০২৬

টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত

লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোনে কথা! প্রাক্তন রাষ্ট্রপতিকে ঘিরে জল্পনায় মুখ খুলল বাংলাদেশ সরকার
জুলাই ২৭, ২০২৬

সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের