নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বারাসাত জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বাম–কংগ্রেস জোটকে পিছনে ফেলে বড়সড় জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত বোর্ডের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে গেল শাসক শিবিরের হাতে। অপরদিকে, খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির।
সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগেই বারাসাত জেলা বার অ্যাসোসিয়েশনে বড় জয় ছিনিয়ে নিল শাসক শিবির। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেও শেষ রক্ষা করতে পারেনি বাম–কংগ্রেস জোট। সেক্রেটারির গুরুত্বপূর্ণ আসনে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী। এই জয়ের মাধ্যমে সংগঠনের প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিজেদের অবস্থান আরও মজবুত করল তৃণমূল। মোট ১৭ টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাম - কংগ্রেস সমর্থিত প্রার্থী পেয়েছে ৮ টি ভোট এবং তৃণমূল কংগ্রেস ৯ টি ভোট পেয়ে জয়লাভ করেছে।
অন্যদিকে, কার্যত খাতাই খুলতে পারলো না গেরুয়া শিবির। আগামী দু বছরের জন্য জেলা বার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব থাকবে তৃণমূলের দখলেই। আর এই জয় নিয়ে বেশ আনন্দিত আইনজীবী মহল। জেলা বার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি অরূপ সমাজপতি জানান, ' মোট ১৭ টি আসনের মধ্যে ৯ টি আসনে আমাদের প্রার্থী জয়লাভ করেছে। অভিষেক বন্দোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের এই জয়। আগের বারেও আমি সেক্রেটারি পদে জয়লাভ করেছিলাম এবারেও বিপুল হয়ে জিতেছি।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের