নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ডুয়ার্সে হাতির উপদ্রব অব্যাহত। সোমবার ভোরে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের উত্তর শালবাড়ি এলাকায় তিনটি হাতি ঢুকে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়াল। হাতিদের এই দলে দুটি পূর্ণবয়স্ক হাতি ছাড়াও একটি শাবক রয়েছে। লোকালয়ে হাতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রের খবর , ভোরবেলা উত্তর শালবাড়ি গ্রামের লোকালয়ে তিনটি হাতির উপস্থিতি নজরে আসে। চা বাগান সংলগ্ন এলাকায় হাতির দলটি ঘোরাঘুরি করায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। শাবক সঙ্গে থাকায় হাতিগুলি আক্রমণাত্মক হতে পারে আশঙ্কায় মানুষ নিরাপদ দূরত্বে অবস্থান করেন। খবর পেয়ে বিন্নাগুড়ি বন্যপ্রাণী শাখার বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ এলাকাটি ঘিরে সাধারণ মানুষকে সরিয়ে দেয়। বর্তমানে বনদফতর হাতিগুলিকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, "প্রতিদিনই হাতি আসে, কালকে রাতেও এসেছিলো। একটা বেরিয়ে গেছে, সকাল হতে বাকি গুলো আটকে পড়ে। হাতিদের বিরক্ত না করার জন্য বনদফতরের পক্ষ থেকে আমাদের সতর্ক করা হয়েছে। অন্ধকার নামলেই হাতিগুলি পার্শ্ববর্তী রেতি বা মোরাঘাট জঙ্গলের পথে রওনা দেবে। তবে পুরো পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের