নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাঙালি হেনস্থা ইস্যুতে বিধানসভায় অগ্নিগর্ভ পরিবেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের শুরুতেই তুমুল হট্টগোল বাধান বিজেপি বিধায়করা। স্লোগান পাল্টা স্লোগানে কার্যত উত্তাল হয়ে হয়ে উঠে বিধানসভা চত্বর। শেষ পর্যন্ত সাসপেন্ড হতে হয় একাধিক বিজেপি বিধায়ককে।
সূত্রের খবর, বাঙালি ইস্যুকে কেন্দ্র করে সোমবার থেকে বিধানসভায় বিশেষ অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ঘিরেই শুরু হয় উত্তপ্ত পরিস্থিতি। মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করতেই বাধা দেন বিজেপি বিধায়করা। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারকে বলেন, বিজেপি বিধায়কদের বক্তব্য রাখতে দেওয়া হোক। স্পিকার নির্দেশ দিলেও বিজেপি বিধায়করা বক্তব্য না দিয়ে চিৎকার শুরু করেন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে শুরু হয় হট্টগোল। বারবার সতর্ক করার পরেও তিনি শান্ত না হওয়ায় তাকে শেষ পর্যন্ত সাসপেন্ড করা হয়।
শঙ্কর ঘোষকে বের করার পর মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করেন। তবে কিছুক্ষণের মধ্যেই ফের উত্তেজনা ছড়ায়। বিজেপি বিধায়করা আসন ছেড়ে চিৎকার শুরু করেন। তাদের বিরুদ্ধে পাল্টা চোর স্লোগান দিতে থাকে তৃণমূল বিধায়করা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রথমে অরূপ বিশ্বাসকে এবং পরে নিজে নেমে এসে সদস্যদের শান্ত হতে বলেন মুখ্যমন্ত্রী।
কিন্তু তাতেও থামেনি অশান্তি। অগ্নিমিত্রা পল ফের সাসপেনশনের প্রতিবাদে তীব্র বিক্ষোভ দেখান। এরপরই স্পিকারের নির্দেশে অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী ও বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করা হয়। অশোক দিন্দাকে আগামী অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের