নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের করা আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানিয়ে দিল, বাংলাকে তার প্রাপ্য অর্থ দিতেই হবে। আর শীর্ষ আদালতের এই রায়কে ঐতিহাসিক জয় হিসেবেই দেখছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে মামলার শুনানি শেষে রায় ঘোষণা করা হয়। আদালত স্পষ্ট নির্দেশ দেয়, কলকাতা হাই কোর্টের রায় বহাল থাকছে, এবং কেন্দ্রীয় সরকারকে দ্রুত রাজ্যের কাছে বকেয়া অর্থ মেটাতে হবে। এই রায়ের পরেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রকে নিশানা করে পোস্ট করেন।
কেন্দ্রের এই হারকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 'বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের আরও একটি শোচনীয় হার' বলে উল্লেখ করেন। তিনি আরও মন্তব্য করেন, 'এটি বাংলার মানুষের ঐতিহাসিক জয়। দিল্লির ঔদ্ধত্য আর অবিচারের কাছে মাথানত করবে না বাংলা।' অভিষেকের মতে, বিজেপি রাজনৈতিকভাবে পেরে না ওঠায় বাংলাকে বঞ্চিত করার পথ বেছে নিয়েছিল। অভিষেক লেখেন, 'অর্থনৈতিকভাবে বাংলাকে অবরুদ্ধ করে, গরিব মানুষের রুজি-রোজগার ছিনিয়ে নিতে চেয়েছিল বিজেপি। কিন্তু আজকের রায় তাদের গালে গণতন্ত্রের থাপ্পড়।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের