নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে বাংলাদেশে পুশব্যাক করার সিদ্ধান্ত খারিজ করে হাইকোর্ট। আর এই রায় প্রকাশ হওয়ার পরেই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল তৃণমূল। শাসকদলের দাবি, অমিত শাহকে এই ঘটনার জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে।
সূত্রের খবর, শুক্রবার হাই কোর্টের রায়ে সোনালি বিবিকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ মেলায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বাংলায়। আদালতের নির্দেশকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ শানাল তৃণমূল। তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অমিত শাহকে নিশানা করে বলেন, ' বাংলা বিরোধী, নারী বিরোধী, মায়েদের বিরোধী হচ্ছে এই বিজেপি। একজন অন্তঃসত্ত্বাকে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশী বলে পাঠিয়ে দিল। এখন আবার বলছে এটা কোনো ব্যাপার না এদের লজ্জা হওয়া উচিত।'
কুণাল ঘোষ দাবি করেন, 'হাইকোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিজেপি যেটা করছিল সেটা কত বড়ো অমানবিক কাজ। অমিত শাহের উচিত এখন প্রকাশ্যে বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়া। হাইকোর্টের রায় থেকে অমিত শাহের শিক্ষা নেওয়া উচিত। বিজেপির এই নীতি কতটা পৈচাশিক সেটা আজ প্রমাণিত।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের