নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - ভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থার ঘটনায় কেন্দ্র বনাম রাজ্য তরজা তুঙ্গে। এই প্রসঙ্গে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামাই আদর করে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, দেশের নানা প্রান্তে বাঙালি শ্রমিকদের উপর বারবার হামলা ও হেনস্তার অভিযোগ উঠছে। কখনও মারধর, কখনও থানায় নিয়ে গিয়ে অপমানের পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানের সভা থেকে এই বিষয়ে ফের একবার ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রের বিরুদ্ধে। তিনি বলেন, ' বাংলার প্রায় ২২ লক্ষ শ্রমিক বাইরে কাজ করে। এমনি এমনি তাদের নিয়ে যাওয়া হয়নি। তাদের দক্ষতার জন্য তাদের নিয়ে যাওয়া হয়েছে। কেউ সোনার কাজ জানেন, কেউ পোশাক শিল্পে পারদর্শী, আবার কেউ নির্মাণ ক্ষেত্রে দক্ষ।'
মমতার অভিযোগ, ' জামাই আদর করে ডেকে নিয়ে যাওয়ার পর তাদের কপালে লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচার, অনাচার জুটছে। বিশেষ করে ওড়িশা, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাটে বাঙালি শ্রমিকদের বারবার হেনস্তার অভিযোগ উঠছে। বাংলায় প্রায় ১.৫ কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে তাদের ওপর আমরা কোনো অত্যাচার করিনা আমরা তাদের বরণ করে নেই। তাহলে বাইরের রাজ্যে বাংলার শ্রমিকদের কেন অত্যাচার করা হবে। আমাদের মানুষকে কি মানুষ বলে মনে করেন না।'
পাশাপাশি বাংলার মেধাকে কেন্দ্র করেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। তার কথায়, ' বাংলার ছাত্রছাত্রীদের, গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায়। ট্রাম্প গুজরাতের লোকদের কোমরে শিকল বেঁধে তাড়িয়ে দিলেও বাংলার লোকেদের তাড়াতে পারেনা। কারণ হার্ভার্ড, কেমব্রিজ, নাসা থেকে ভাষা ওদের ছাড়া চলে না।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের