নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের কাউন্টডাউন শুরু হতেই বাংলার রাজনৈতিক ময়দান দখলে নিতে বড়সড় প্রস্তুতি বিজেপির। শনিবার তৃণমূলের পর এবার নিজেদের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। যেখানে জাতীয় রাজ্য রাজনীতির পাশাপাশি ক্রীড়া ও বিনোদন জগতের পরিচিত মুখও জায়গা পেয়েছেন।
রবিবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এই তালিকায় শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে.পি.নাড্ডার মতো শীর্ষ নেতাদেরও রাখা হয়েছে প্রথম সারিতে। এছাড়া একাধিক কেন্দ্রীয় মন্ত্রী যেমন ধর্মেন্দ্র প্রধান, নিতিন গডকড়ী, অশ্বিনী বৈষ্ণব, স্মৃতি ইরানি ও অনুরাগ ঠাকুর বঙ্গের বিভিন্ন প্রান্তে প্রচারে অংশ নেবেন।
রাজ্যের বাইরে থেকেও গুরুত্বপূর্ণ মুখ হিসেবে থাকছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তবে তালিকায় বিশেষ চমক এনেছে ক্রীড়া ও বিনোদন জগতের উপস্থিতি। টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী এবং মনোজ তিওয়ারির মতো জনপ্রিয় মুখদের অন্তর্ভুক্ত করা হয়েছে ভোটের প্রচারে বাড়তি আকর্ষণ তৈরি করতে।
রাজ্য বিজেপির তরফেও শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় ও অগ্নিমিত্রা পালের মতো নেতারা এই প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সব মিলিয়ে এই তারকা তালিকার মাধ্যমে বিজেপি বাংলার ভোটযুদ্ধে একেবারে কোমর বেঁধে নামতে চলেছে।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের