নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলা ভাষার উপর আক্রমণ প্রসঙ্গে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃভাষার অপমানকে প্রতিহত করার ডাক দিয়ে বাংলা অস্মিতা রক্ষায় নিজেই লিখলেন গান। বিধানসভা স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে সেই গান গেয়ে শোনালেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।
সূত্রের খবর, বৃহস্পতিবার বিধানসভায় বাংলা ভাষা নিয়ে বিশেষ অধিবেশনে উত্তপ্ত হয়ে ওঠে শাসক ও বিরোধী শিবির। মুখ্যমন্ত্রী বিজেপিকে সরাসরি ‘বাংলা বিরোধী’ বলে তোপ দাগেন। স্লোগান পাল্টা স্লোগানে ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে বিধানসভার পরিবেশ। এই রাজনৈতিক অশান্তির মধ্যেই সন্ধ্যায় বিধানসভা স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান, ' বাংলা ভাষার সম্মান রক্ষায় নতুন গান লিখেছেন। গানের কথা,'ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান'। সেই গান সুর দিয়ে পরিবেশন করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ইতিমধ্যেই তিনি দেড় হাজার কবিতা লিখে ফেলেছেন। আসন্ন দুর্গাপুজোয় প্রকাশ পাবে তার লেখা ১৭টি গানও। তবে বাংলা ভাষার অস্মিতা রক্ষার গানটি যে তার হৃদয়ের সবচেয়ে কাছের, তা এদিন স্পষ্ট করে দেন তিনি।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা