নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। রবিবার বিকেল ৪ টেয় কমিশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বেই এই ঘোষণা করা হবে বলে জানা গেছে।
কমিশন সূত্রে খবর, আগের তুলনায় এ বার পশ্চিমবঙ্গে ভোটের দফা কম হতে পারে। অতীতে বিধানসভা নির্বাচন ছয় থেকে সাত দফায় হলেও ২০২১ সালে ভোট হয়েছিল আট দফায়। তবে এবার পরিস্থিতি বিবেচনা করে দুই বা তিন দফায় ভোট সম্পন্ন করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। প্রথম দফার ভোট নববর্ষের পরেই অনুষ্ঠিত হতে পারে। যদিও দফা কমলেও নিরাপত্তা ব্যবস্থায় কোনও রকম শিথিলতা রাখা হবে না। রাজ্যে রাজনৈতিক হিংসার সম্ভাবনার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং বিশেষ পর্যবেক্ষক নিয়োগের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।
কিছুদিন আগেই জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ কলকাতা সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখেছিল। সেই বৈঠকে অধিকাংশ রাজনৈতিক দলই কম দফায় ভোট করার আবেদন জানিয়েছিল। পশ্চিমবঙ্গের পাশাপশি অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টও একইসঙ্গে ঘোষণা করা হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের