নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলদেশে দীপু দাস হত্যাকাণ্ডে ফের উত্তাল হয়ে উঠল মহানগরী। বেকবাগানের পর বিজেপির বিক্ষোভে উত্তেজনা ছড়ায় হাওড়ায়। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিল নিয়ে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়। সব মিলিয়ে কলকাতা-হাওড়া সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতুতে মুহূর্তের মধ্যেই তৈরি হয় তুলকালাম পরিস্থিতি।
বুধবার বাংলাদেশে দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। পুলিশের অনুমতি অনুযায়ী মিছিলের অনুমোদন ছিল হাওড়া ব্রিজের আগে পর্যন্ত। তবে বিজেপি কর্মী-সমর্থকরা এদিন সকালে হাওড়া ব্রিজ অতিক্রম করে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। কলকাতা ও হাওড়া-সহ একাধিক জেলা সংযোগকারী গুরুত্বপূর্ণ হাওড়া ব্রিজে মিছিলের অনুমতি দেওয়া হয়নি। সেই কারণেই পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়।
তবে অভিযোগ, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশ বাধা দিলে শুরু হয় তুমুল বচসা ও ধস্তাধস্তি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বিক্ষোভকারীরা হাওড়া ব্রিজের উপরেই বসে পড়েন। এতে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে শুরু করে। ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করলেও তারা বিক্ষোভ চালাতে থাকে।
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা