নিজস্ব প্রতিনিধি , হুগলী - দুই বৃহন্নলা গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারামারিতে উত্তেজনা ছড়ালো এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় বাসিন্দারা উত্তরপাড়া থানায় খবর দেয়। এলাকার মানুষের দাবি প্রশাসনের তরফ থেকে এই জুলুমবাজির দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

স্থানীয় সূত্রের খবর , বৃহস্পতিবার দুপুরে উত্তরপাড়ার আর কে স্ট্রীটের ঘড়িবাড়ী আবাসনে এক বৃহন্নলা গোষ্ঠী এসে বিপুল অর্থ দাবী করে। টাকার অঙ্কটা অনেকটা বেশি হওয়ায় পরিবারের লোকজন তা না দেওয়ায় কথা কাটাকাটি শুরু হয়। এরপর সেই পরিবারের একজনই পুলিশে ফোন করে আর তারপর বিষয়টি নিয়ন্ত্রণে আসে। টাকা নিয়ে বেরিয়ে যাওয়ায় সময় আর এক গোষ্ঠী সেই আবাসনে আসে। তারপরই শুরু হয় ব্যাপক মারামারি। পুলিশ এসে দুই পক্ষকেই আবাসনের বাইরে নিয়ে আসে।

আবাসনের সদস্য দেবশ্রী ব্যানার্জী জানিয়েছেন, "আমাদের থেকে প্রায় ৫১ হাজার টাকা দাবি করে। আমরা দিতে রাজি না হওয়ায় জোর করে আমার মাকে ঠেলে ঘরে ঢুকে আসে। আমরা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে আসে। তবে, তারা কোনোরকম সাহায্য করে না আর বলেন আমরা ওদেরকে বাড়ির বাইরে বের করতে পারিনা। আপনারা নিজেদের মধ্যে বিষয়টা মিটিয়ে নিন। তারপর সেই বৃহন্নলা গোষ্ঠী বেরিয়ে যাওয়ার সময় অন্য এক গোষ্ঠী সঙ্গে ঝামেলা সৃষ্টি হয়।"

বৃহন্নলা গোষ্ঠীর এক সদস্য মনীষা জানিয়েছেন, "বেশ কিছু দিন ধরেই একদল বহিরাগত বাংলাদেশী দল বৃহন্নলা পরিচয় নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে জুলুম করছিল। সঙ্গে রাখছিল গাঁজাও। এটা আমাদের এলাকা ওরা এখানে আসতে পারে না। এই কথা বলাতেই আমাদের গায়ে হাত তোলে। সরকারের কাছে দাবি এর আগেও আমরা অনেক অপমানিত হয়েছি। তবে এবার আমরা দোষীদের শাস্তি চাই। "

উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের