নিজস্ব প্রতিনিধি , মালদহ - বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘পুশব্যাক’ প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বৈষ্ণবনগর সীমান্ত। সুখদেবপুরের কাঁটাতারহীন সীমান্ত এলাকায় শনিবার ভোরে তৈরি হয় চরম উত্তেজনা। অভিযোগ, সীমান্ত পার করে পাঠানোর পর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী তাদের প্রবেশ করতে না দেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে বিএসএফের সঙ্গে উত্তেজনাও ছড়ায় বলে অভিযোগ।
নতুন বিজেপি সরকার কেন্দ্রীয় নীতিমালা অনুযায়ী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে সীমান্ত পার করার প্রক্রিয়া শুরু করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই শনিবার ভোরে মালদহের বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তে কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। অভিযোগ, সীমান্তের ওপারে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের নিজেদের ভূখণ্ডে প্রবেশ করতে দেয়নি।
ফলে তারা ফের সীমান্তের ভারতীয় অংশের কাছে জড়ো হন। জানা গেছে, পরে প্রায় হাজারখানেক বাংলাদেশি সীমান্ত এলাকায় জমায়েত হয়ে বিক্ষোভ দেখান এবং বিএসএফের উপর হামলার চেষ্টা করেন। যদিও বিএসএফ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়। সুখদেবপুর সীমান্তের প্রায় ১২০০ মিটার এলাকা এখনও কাঁটাতারবিহীন। প্রশাসনের দাবি, সরকার গঠনের পর জমি-সংক্রান্ত জট কাটিয়ে ওই এলাকায় কাঁটাতার নির্মাণের জন্য জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
উন্নয়নের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার শায়েস্তানগরে
নাটাবাড়ির পানিশালায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে ঘিরে ক্ষোভ, সরগরম এলাকা
ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা