নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়ে পথে নামল হিন্দু সংগঠন ‘হিন্দু সংহতি’। শিয়ালদহ থেকে বেকবাগান পর্যন্ত আয়োজিত প্রতিবাদ মিছিল ঘিরে উত্তপ্ত রাজপথ।
হিন্দু সংহতির ডাকে শিয়ালদহ থেকে বেকবাগান পর্যন্ত একটি প্রতিবাদ-বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। হাতে পোস্টার ও ব্যানার নিয়ে এগিয়ে যায় আন্দোলনকারীরা। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন পর্যন্ত মিছিলের উদ্দেশ্য ছিল হিন্দু সংহতি সংগঠনের। তাদের দাবি, বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রদায়ের উপর যে নির্যাতন, বৈষম্য ও হামলার ঘটনা ঘটে চলেছে, তার বিরুদ্ধেই জনমত গড়ে তুলতে এই আন্দোলন।
প্রতিবাদকারীদের বক্তব্য, দীপু দাসের হত্যাকাণ্ড কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এটি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চলতে থাকা ধারাবাহিক নিপীড়ন ও ভয়ভীতিরই একটি দুঃখজনক দৃষ্টান্ত। তাই এই ঘটনার জন্য বাংলাদেশের সরকারকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। দীপু দাস হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত সকলকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি তাদের।
মিছিল চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সে জন্য এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। যদিও বিক্ষোভকারীরা আগেই জানিয়ে দিয়েছিল তারা পুলিশকে সহায়তা করবে। হিন্দু সংহতি সংগঠনের দাবি অনুযায়ী, তাদের দলের ৩ প্রতিনিধি সদস্যকে ডেপুটি হাইকমিশন অফিসে ডেপুটেশন জমা দেওয়ার জন্য পাঠানো হয়। ডেপুটেশন জমা শেষে প্রতিনিধিরা জানান, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে। বাংলাদেশ সরকারের কাছে যাতে তাদের বার্তা পৌঁছায় সেই ব্যবস্থাই নেবে প্রশাসন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের