নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলাদেশের অশান্ত পরিস্থিতিকে কেন্দ্র করে চরম রাজনৈতিক তরজা বাংলায়। ওপর বাংলার হিংসার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে রাজ্যে অশান্তি সৃষ্টি করার অভিযোগ উঠলো বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সরব হলেন শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অমিত মালব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন তিনি।
ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর নতুন করে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকায়, চট্টগ্রাম-সহ একাধিক জায়গায় শোক মিছিলের নামে শুরু হয় বিক্ষোভ, যা রাত বাড়ার সঙ্গে সঙ্গে হিংসাত্মক রূপ নেয়। বিক্ষোভের হাত থেকে রেহাই পায়নি সংবাদমাধ্যমও। ঢাকার প্রথম সারির সংবাদমাধ্যম ' প্রথম আলো' ও 'দ্য ডেইলি স্টারের' কার্যালয়ে হামলা ঢাকার ছায়ানটে ভাঙচুরের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
আর সেই ভিডিও শেয়ার করে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিই নাকি আগামী দিনে বাংলার ভবিষ্যৎ। তার বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনব্যবস্থাকে দায়ী করে ২০২৬ সালের পর রাজ্যে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করা হয়। মালব্যর এই মন্তব্যকে ‘রাজনৈতিক প্ররোচনা’ বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল।
অমিত মাল্যবকে নিশানা করে তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' অমিত মালব্য বাংলাদেশের ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনা করে যে পোস্ট করেছেন, তীব্র নিন্দা করছি। এটা শুধু এই রাজ্যকে অপমান নয়, এটা প্ররোচনা ছড়ানো। পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া।'
একইসঙ্গে, তিনি স্পষ্ট করেন, বাংলাদেশে সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের উপর হামলার ঘটনায় তৃণমূল উদ্বিগ্ন। কুণালের দাবি, ' যেহেতু এটি আন্তর্জাতিক বিষয়, তাই কেন্দ্রীয় সরকার অবিলম্বে এবিষয়ে পদক্ষেপ নিক, অবস্থান জানাক। বাংলাদেশে থাকা সংখ্যালঘু, ভারতীয় ও সংবাদমাধ্যমের কর্মীদের যথাযথ নিরাপত্তা বাঞ্ছনীয়।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের