নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজনৈতিক টানাপোড়েনের আবহে পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপালের হিসেবে শপথ নিলেন আর.এন. রবি। আর এই শপথগ্রহণের অনুষ্ঠানেই দেখা গেল সৌজন্যের ছবি। বৃহস্পতিবার রাজ্যের ২২তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন আর. এন. রবি। আর সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর আচরণে আপ্লুত হন নতুন রাজ্যপাল ও তার পরিবার।
নির্ধারিত সময় মতন লোকভবনে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও শপথস্থলে পৌঁছননি রাজ্যপাল। তবে আগে পৌঁছে গিয়েছিলেন তার স্ত্রী লক্ষ্মী রবি। তাকে দেখে এগিয়ে গিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। পরে শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান, যেখানে প্রথা মেনে রাজ্যপাল হিসেবে শপথ নেন আর. এন. রবি। অনুষ্ঠান শেষে আয়োজিত হয় ঐতিহ্যবাহী চা-চক্র। সেখানে নিজে থেকেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান নতুন রাজ্যপাল।
আলাপচারিতার মাঝে নয়া রাজ্যপালের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ' যারা বাংলাকে ভালোবাসে বাংলাও তাদের ভালোবাসে।' রাজ্যপালের স্ত্রীকেও উত্তরীয় পড়ান মুখ্যমন্ত্রী। আনন্দ বোসের আচমকা পদত্যাগের পর নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন আর.এন.রবি। আনন্দ বোস রাজ্যপাল থাকাকালীন রাজভবন ও নবান্নের সংঘাত লেগেই থাকতো। এবার নতুন রাজ্যপাল আসার পর সেই সংঘাত আবার শুরু হয় কিনা সেটাই দেখার এখন সময়ের অপেক্ষা।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের