নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্বেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। ভোটের আগে কোনও রকম অশান্তি এড়াতে প্রশাসনিক স্তরে নজরদারি আরও কড়া করা হচ্ছে। সেই লক্ষ্যেই জেলাশাসকদের প্রতি সপ্তাহে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কমিশন।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি থেকে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসককে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাপ্তাহিক রিপোর্ট জমা দিতে হবে। এই রিপোর্ট সরাসরি জমা পড়বে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে। সিইও দফতর থেকে ওই রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে। অর্থাৎ, রাজ্যের প্রতিটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সরাসরি অবহিত থাকবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
রিপোর্টে জেলার বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক সংঘর্ষ, অশান্তির ঘটনা, প্রশাসনের গৃহীত পদক্ষেপ সহ সংবেদনশীল এলাকা সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। নির্বাচনের আগে কোনও জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে কিনা, তা আগেভাগেই চিহ্নিত করাই এই নির্দেশের মূল উদ্দেশ্য।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের