নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার পর তার সংরক্ষণ, গবেষণা ও প্রসারের লক্ষ্যে নতুন উদ্যোগের বার্তা দিল কেন্দ্র। এই বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার থেকে শুরু হওয়া রাজ্য বিধানসভার বাদল অধিবেশনের প্রথম দিনেই সেই চিঠি পড়ে শোনানোর পাশাপাশি বাংলা ভাষার বিকাশে সরকারের পরবর্তী পরিকল্পনার কথাও তুলে ধরবেন মুখ্যমন্ত্রী।
সোমবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশন, যা চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। অধিবেশনের সূচনাতেই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পেতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার চিঠিতে বাংলা ভাষার ঐতিহাসিক গুরুত্ব, বিবর্তন এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে ভাষাচর্চার পরিসর আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় সেই চিঠি পাঠ করার পাশাপাশি বাংলা ভাষার গবেষণা, সংরক্ষণ এবং প্রসারে রাজ্যের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরবেন। ভাষা ও সংস্কৃতির বিকাশে কেন্দ্র-রাজ্যের সমন্বিত উদ্যোগ নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে। একই সঙ্গে শুরু হচ্ছে দফতর ভিত্তিক বাজেট অধিবেশন। প্রথম দিন স্বাস্থ্য, পঞ্চায়েত ও পরিবহণ দফতরের বাজেট পেশ হবে।
মঙ্গলবার শিক্ষা, উচ্চশিক্ষা ও শিল্প দফতরের বাজেট এবং বুধবার স্বরাষ্ট্র-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের বাজেট পেশ হওয়ার কথা রয়েছে। এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও এই অধিবেশনে উত্থাপিত হতে পারে। যদিও মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল আনতে আগামী আগস্টে বিশেষ অধিবেশন ডাকা হবে এবং সেই লক্ষ্যে একটি কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের