নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দেশের বড় রাজ্যগুলির আর্থিক অবস্থার তুলনামূলক মূল্যায়নে ফের পিছনের সারিতেই থাকল পশ্চিমবঙ্গ। ২০২৬ সালের দ্বিতীয় বার্ষিক আর্থিক স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টে এমনটাই জানিয়েছে নীতি আয়োগ। দেশের ১৮টি বড় রাজ্যের মধ্যে আর্থিক সূচকে শেষ দিকের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। পাশাপাশি কেরল, অন্ধ্রপ্রদেশ ও পাঞ্জাবও একই সারিতে রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
নীতি আয়োগের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যগুলির রাজস্ব আয়, উন্নয়নমূলক খাতে ব্যয়, রাজকোষ ঘাটতি এবং ঋণের পরিমাণ এই একাধিক সূচক বিবেচনা করে আর্থিক স্বাস্থ্যের মূল্যায়ন করা হয়েছে। সেই নিরিখেই পশ্চিমবঙ্গের অবস্থান এখনও পিছনের সারিতেই রয়ে গিয়েছে। তবে প্রতিবেদনে কিছু ইতিবাচক দিকও তুলে ধরা হয়েছে। গত দুবছরে রাজ্যের নিজস্ব রাজস্ব আয় প্রায় ২৮ শতাংশ বেড়েছে। সামাজিক ও অর্থনৈতিক পরিষেবা খাতে মূলধনী ব্যয়ও দ্বিগুণ হয়েছে, যা থেকে বোঝা যাচ্ছে পরিকাঠামো এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে জোর দিচ্ছে রাজ্য সরকার।
অন্যদিকে, বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে ঋণের বোঝা। পুরনো ঋণের সুদ মেটাতে রাজ্যের রাজস্ব আয়ের প্রায় পাঁচ ভাগের এক ভাগ ব্যয় হয়ে যাচ্ছে। বর্তমানে রাজ্যের মোট ঋণের পরিমাণ রাজ্যের জিডিপির প্রায় ৩৮ শতাংশে পৌঁছেছে এবং পুরনো ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬.৪ লক্ষ কোটি টাকায়। সুদের খরচও বেড়ে ৪০ হাজার কোটির বেশি থেকে ৪২ হাজার কোটির ঘরে পৌঁছেছে বলে রিপোর্টে জানানো হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের