নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার রাজনৈতিক পালাবদলের আবহে এবার আন্তর্জাতিক স্তরেও এল শুভেচ্ছা বার্তা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ শুভেচ্ছা জানালেন বাংলার হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আওয়ামি লিগের তরফে প্রকাশিত বিবৃতিতে বিজেপির নির্বাচনী জয়ের অভিনন্দনের পাশাপাশি আলাদাভাবে শুভেন্দুর নাম উল্লেখ করায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর বৃহস্পতিবার আওয়ামি লিগের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে পশ্চিমবঙ্গে জয়ী হওয়ায় বিজেপি এবং তাদের প্রার্থীদের শুভেচ্ছা জানানো হয়। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে শুভেন্দু অধিকারীকে নিয়ে বিশেষ বার্তা। বিবৃতিতে বলা হয়েছে, 'পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন জননেত্রী।'
বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার সময় তার পাশে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তিনি বলেছিলেন, 'শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। তাকে অন্যায় ভাবে সরানো হয়েছে। তিনি প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন।' এবার বাংলায় বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রীর আসনে উত্তরণের পর সেই দুঃসময়ের বন্ধুকেই শুভেচ্ছা জানাতে ভোলেননি শেখ হাসিনা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের