নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ কর্মজীবনের ইতি টানতে চলেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আগামী ৩১ শে জানুয়ারি অবসর গ্রহণের আগে বৃহস্পতিবার আলিপুর বডিগার্ড লাইনে তাকে দেওয়া হল বিদায়ী সংবর্ধনা। বিদায় ভাষণে রাজ্য পুলিশের ভূয়সী প্রশংসা শোনা গেল তার কণ্ঠে।
বৃহস্পতিবার দুপুরে আলিপুর বডিগার্ড লাইনে রাজ্য পুলিশের তরফে সংবর্ধিত হন ডিজি রাজীব কুমার। বিদায় ভাষণে তিনি বাংলার পুলিশের ভূমিকা, দক্ষতা এবং সাহসের কথা তুলে ধরেন। তার স্পষ্ট বক্তব্য, ' বাংলার পুলিশ দেশের মধ্যে সেরা। মাওবাদী দমন থেকে শুরু করে নানা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পুলিশ অসাধারণ কাজ করেছে।' তিনি আরও জানান, রাজ্য পুলিশের এই সাফল্যের নেপথ্যে কেবল উচ্চপদস্থ কর্তারাই নন, হোমগার্ড থেকে শুরু করে প্রতিটি স্তরের কর্মীর অবদান সমানভাবে গুরুত্বপূর্ণ। রাজীব কুমারের কথায়, 'কারোর অবদানই ছোট নয়। সবাই মিলেই পুলিশকে শক্তিশালী করে তোলে।'
বিদায় ভাষণে রাজ্য পুলিশের সাহসিকতা নিয়েও কথা বলেন রাজীব কুমার। তিনি বলেন, ' সৎ সাহসই পুলিশের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু সাহস মানেই অ্যাকশন, গুলি চালানো বা বলপ্রয়োগ নয়। পরিস্থিতি বুঝে সংযম দেখানোও সাহসেরই অংশ।' রাজ্যজুড়ে চলা একাধিক অশান্তির মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আর সেই বিতর্কের আবহেই রাজীব কুমারের সাহস ও সংযম নিয়ে মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা