নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্ধারিত সময়েই বাংলায় বিধানসভা ভোট হবে একথা আগেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে কবে ভোট ঘোষণা হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এই আবহেই জরুরি বৈঠক ডাকল নির্বাচন কমিশন। আগামী সোমবার ও মঙ্গলবার দফায় দফায় বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। দুদফার বৈঠকে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখা হবে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি বাংলায় আসার কথা ছিল কমিশনের প্রতিনিধিদলের। কিন্তু নবান্নের অনুরোধে সেই সফর স্থগিত করা হয়। ফলে ভোট ঘোষণার দিনক্ষণ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা আরও জোরদার হয়েছে। এই পরিস্থিতিতে আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে দুদিনের জরুরি বৈঠক আয়োজন করেছে নির্বাচন কমিশন। সোমবার সকাল ১১টা থেকে প্রথম দফার বৈঠক শুরু হবে। সেখানে কমিশনার, আইজি, ডিআইজি, জেলাশাসক সহ জেলার পুলিশ সুপারদের সঙ্গে আলোচনা হবে। দ্বিতীয় ধাপে ফের আইজি, ডিআইজি ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবে কমিশন।
মূলত নিরাপত্তা ব্যবস্থাপনা, বাহিনী মোতায়েন, স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই এই বৈঠকে বিশদ আলোচনা হতে পারে বলে জানা গেছে। ইতিমধ্যে রাজ্যে পৌঁছেছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং বিভিন্ন জেলায় শুরু হয়েছে রুট মার্চ। সেই বিষয়েও পর্যালোচনা করা হবে বলে সূত্রের খবর।
মঙ্গলবারের বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার , আয়কর দফতর, নারকোটিক্স ব্যুরো, আরবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-সহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্য এজেন্সির শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। নির্বাচনী ব্যয়ের নজরদারি, বেআইনি অর্থ ও মাদক রুখতে কৌশল এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের