নিজস্ব প্রতিনিধি , বীরভূম - প্রায় এক বছরের দীর্ঘ আইনি লড়াই, অনিশ্চয়তা আর অপেক্ষার অবসান। অবশেষে স্বদেশের মাটিতে ফিরলেন পাইকর গ্রামের বাসিন্দা সুইটি বিবি, তার দুই নাবালক সন্তান এবং দানেশ শেখ। মহিদাপুর সীমান্ত দিয়ে দেশে ফিরতেই পরিবারে নেমে আসে স্বস্তি ও আবেগের ঢেউ।
গত বছরের জুন মাসে দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করার সময় সুইটি বিবি, তার দুই সন্তান, সোনালী বিবি এবং দানেশ শেখকে বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ। পরে তাদের ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো হয় বলেও অভিযোগ ওঠে। সেখানে তাদের কিছু সময় কারাবাসও করতে হয়েছিল বলে পরিবারের সদস্যদের বক্তব্য। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে আইনি লড়াই শুরু হয়।
প্রথমে কলকাতা হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টে মামলার শুনানি হয়। গত বছরের ডিসেম্বর মাসে পরিবারের এক সদস্য সোনালী বিবি দেশে ফিরলেও সুইটি বিবি, তার দুই সন্তান এবং দানেশ শেখ আইনি জটিলতার কারণে বাংলাদেশেই আটকে ছিলেন। অবশেষে গত ২২ জুন সুপ্রিম কোর্ট চারজনকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দেয়। সেই নির্দেশ কার্যকর হওয়ার পর বুধবার মালদহের মহদিপুর স্থলবন্দর দিয়ে তারা দেশে ফেরেন। দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারের সদস্যদের ফিরে পেয়ে স্বজনদের মধ্যে স্বস্তি ফিরেছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের