নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে আগামী শনিবার। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দেশের একাধিক বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ঐতিহাসিক এই অনুষ্ঠান ঘিরে এখন সাজ সাজ রব কলকাতা জুড়ে। তবে উৎসবের আবহের মাঝেই চিন্তার ভাঁজ ফেলেছে আবহাওয়ার পূর্বাভাস।
শনিবার সকাল থেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুরু হবে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। বাংলায় প্রথমবার বিজেপির সরকার গঠনের এই মুহূর্তকে স্মরণীয় করে তুলতে বিশেষ আয়োজন করা হয়েছে। রবীন্দ্রজয়ন্তীর আবহে সকাল থেকে মঞ্চে বাজবে রবীন্দ্রসংগীত, আর ব্রিগেডের প্রবেশপথ সেজে উঠছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়ায়।
শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বিধায়ক, সাংসদ, বিশিষ্টজন এবং হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থকের সমাগম হবে বলে অনুমান প্রশাসনের। সেই কারণেই নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করছে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় চার হাজার পুলিশকর্মী মোতায়েন করা হবে ব্রিগেড চত্বরে। গোটা এলাকা ভাগ করা হয়েছে ৩০টি সেক্টরে। প্রত্যেক সেক্টরের দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকরা। সঙ্গে থাকবেন ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, এএসআই এবং বিপুল সংখ্যক পুলিশকর্মী। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।
ড্রোন নজরদারি, বহুতলের ছাদে বাইনোকুলার হাতে পুলিশ, একাধিক সিসিটিভি ক্যামেরা, ডোরফ্রেম ও হ্যান্ড মেটাল ডিটেক্টর সব মিলিয়ে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ব্রিগেডকে। হেলিকপ্টার ওঠানামার জন্য তৈরি করা হয়েছে বিশেষ হেলিপ্যাডও।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের