নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে তিন বছর পূর্ণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বিশেষ দিনটি পালনে রবিবার সকাল থেকেই উৎসবমুখর রাজভবন। দিনভর নানা আয়োজনের মাঝেই বাংলার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন রাজ্যপাল।
রাজভবনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল,রাজ্যপালের তিন বছর পূর্তিকে বিশেষভাবে উদযাপন করা হবে। সেই মতো রবিবার সকাল থেকেই রাজভবনে জমায়েত নবীন প্রজন্ম, শিল্পী, সাহিত্যিক এবং বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের। ভোরে রাজভবনের সবুজ মাঠে ছাত্র–যুবদের সঙ্গে যোগাভ্যাসে শামিল হন সিভি আনন্দ বোস নিজেও। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস।
এদিন কথা বলতে গিয়ে স্পষ্টতই আবেগপ্রবণ হয়ে পড়েন রাজ্যপাল। তিনি বলেন, ' আজ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আমি চতুর্থ বছরে পদার্পণ করলাম। এটা আমার কাছে অত্যন্ত সন্তোষজনক। বাংলার মানুষকে আমি ভালোবেসেছি, তাদের কাছ থেকেও অপরিসীম স্নেহ পেয়েছি।' রাজ্যের শাসকদলের সঙ্গে অতীতে তৈরি তিক্ততা কাটিয়ে সামগ্রিকভাবে বাংলায় কাজের অভিজ্ঞতাকে ‘দারুণ’ বলে উল্লেখ করেন তিনি।
এদিন রাজ্যপাল আরও বলেন, ' যতদিন এখানে থাকব, গ্রামবাংলায় সময় কাটাতে চাই। বাংলাকে আরও গভীরভাবে জানতে ও বুঝতে চাই।' চতুর্থ বছরে পদার্পণে রাজ্যবাসীর পাশে থাকার বার্তা দেন রাজ্যপাল।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা