নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার শিল্পায়নের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বহু বছরের বিতর্ক, আন্দোলন ও রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে থাকা টাটা গোষ্ঠীকে ফের পশ্চিমবঙ্গে আনার প্রতিশ্রুতি দিলেন তিনি। বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা ঘিরে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এল সিঙ্গুর এবং বাংলার শিল্পভবিষ্যৎ।
শুক্রবার এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানান, ' সিঙ্গুরে যেখানে টাটা কারখানা করতে চেয়েছিল সেখানকার মাটির প্রকৃতির পরিবর্তন হয়েছে। মিশে রয়েছে রড, সিমেন্ট। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গেছে।' পশ্চিমবঙ্গে শিল্প ফিরিয়ে আনার লক্ষ্যে তার সরকার সক্রিয়ভাবে কাজ করছে এবং সেই প্রচেষ্টার অন্যতম লক্ষ্য টাটা গোষ্ঠীকে ফের রাজ্যে বিনিয়োগে উৎসাহিত করা। তবে সিঙ্গুরেই টাটার নতুন প্রকল্প হবে কিনা, সে বিষয়ে তিনি কোনও চূড়ান্ত মন্তব্য করেননি।
মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গুরে যেখানে একসময় টাটা মোটরসের কারখানা গড়ে ওঠার কথা ছিল, দীর্ঘ সময় ধরে সেই জমির প্রকৃতি বদলে গেছে। সেখানে নির্মাণসামগ্রীর উপস্থিতি এবং জমির বর্তমান অবস্থা নতুন করে খতিয়ে দেখা প্রয়োজন। ইতিমধ্যেই বিভিন্ন শিল্পপ্রকল্পের প্রস্তাব সরকারের কাছে এসেছে বলেও জানান তিনি। সেইসব প্রস্তাব মূল্যায়নের জন্য শিল্পসচিবের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
একইসঙ্গে পূর্বতন সরকারের শিল্পনীতি ও বিনিয়োগ সংক্রান্ত ভূমিকারও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, 'আমি আগের সরকারের মতো মিথ্যা এবং ফোটসেশনে বিশ্বাসী নই।' শিল্পায়নের মাধ্যমে বাংলার অর্থনীতিকে আরও শক্তিশালী করাই এখন প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের