নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গের একের পর এক ধর্ষণকাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার দুর্গাপুরের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই নিয়ে এবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, ' রাজ্যে ঘটতে থাকা ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত ও কঠোর শাস্তি দিতে হবে।'
সূত্রের খবর, আর. জি.কর থেকে কসবা ল কলেজের পর এবার দুর্গাপুরে বেসরকারি কলেজে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনা ব্যাপক সাড়া ফেলেছে রাজ্যে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ঘটনায় এবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সল্টলেকে বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে ধর্ষণ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেন বিরোধী দলনেতা। শুভেন্দুর বক্তব্যের মূল বিষয়, ধর্ষণের মতো গুরুতর অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করা হলেও তা কার্যকর শাস্তিতে রূপান্তর হচ্ছে না।
পূর্বের একাধিক ঘটনার উদাহরণ টেনে শুভেন্দু অধিকারী বলেন, ' জলপাইগুড়ির রাজগঞ্জের বানিয়াপুরে দুই বছর আগে একটি ধর্ষণের ঘটনা ঘটে; অভিযুক্তের ফাঁসির সাজা দেওয়া হলেও তা এখনও কার্যকর হয়নি।' শুভেন্দু আরো বলেন, কসবা ধর্ষণ বা দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের মতো ঘটনাগুলোতে রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ নিক।
মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু বলেন, ' সব জায়গায় জল জমলে উনি ডিভিসির জল ছাড়াকে দেখতে পান। কিন্তু কসবার ঘটনা থেকে দুর্গাপুরের ঘটনায় চুপ কেন মুখ্যমন্ত্রী? কথায় কথায় তিনি সাংবাদিক বৈঠক করেন। এখন নীরব কেন? কোনো মহিলা মমতার আমলে সুরক্ষিত নয়। ডালিম মহম্মদরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে।'
শুভেন্দু আরও জানান, রাজ্যে নারী নির্যাতনের বিরুদ্ধে বিজেপি বৃহত্তর আন্দোলন চালাবে। তিনি উল্লেখ করেন, কসবা ঘটনার পর রাজ্যে ১৪টি কন্যা সুরক্ষা যাত্রা করা হয়েছিল। এবার আরো বেশি করে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ধর্ষণের ঘটনার শাস্তি হিসেবে শুভেন্দু অধিকারী দাবি করেন, ' যোগী রাজ্যে যেমন ব্যবস্থা নেওয়া হয় এখানেও তেমন করা উচিত। এই ধরনের ঘটনার কোনো ছাড় নেই। এই ধরনের ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই। একেবারে শুট আউট সাইট করে দিন।'
কলকাতার সদর দফতরে সাড়ম্বরে যোগ দিবস পালন
একসঙ্গে তিন যুদ্ধ জাহাজের উদ্বোধন মোদির
রেড রোডে মোদির নেতৃত্বে গণযোগাভ্যাস
মানহানির অভিযোগে আইনি লড়াইয়ের ইঙ্গিত কাকলির
তৃণমূলের হিসাব নিয়ে নতুন প্রশ্ন
বাংলায় শুভেন্দুকে চিঠি লেখেন নরেন্দ্র মোদি
লেজার শো দেখতে ভিড় জমিয়েছে অসংখ্য সাধারণ মানুষ
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন কমিটি গঠন মমতার
শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত
শনিবারই তাদের আদালতে তোলা হবে
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা