নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মধ্যরাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত জেলা সভাপতিসহ একাধিক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাতে। পরিস্থিতি সামাল দিতে এলাকাজুড়ে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর।
স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয়পুর স্টেশন সংলগ্ন একটি ক্লাবের নিয়ন্ত্রণ ঘিরে দীর্ঘদিন ধরেই বিজেপির আদি ও নব্য শিবিরের মধ্যে টানাপোড়েন চলছিল। বুধবার গভীর রাতে সেই উত্তেজনা চরম আকার নেয়। অভিযোগ, দখলদারি নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এর মাঝেই এক পক্ষ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অপর পক্ষকে। এমনকি পুলিশের সামনেই বেধড়ক মারধর করা হয়। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর ক্ষুব্ধ একদল ‘নব্য বিজেপি কর্মী-সমর্থক’ বারাসাত জেলা বিজেপির সভাপতি রাজীব পোদ্দারের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ।

অভিযোগ, সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার জেরে বারাসাত-টাকি রোড ও হাসপাতাল চত্বরে বারবার দুই শিবিরের মধ্যে বচসা ও হাতাহাতির ঘটনা ঘটে। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই আক্রমণের সঙ্গে যুক্ত। দলের দাবি, ৪ মে ভোটের ফল ঘোষণার পর যারা দলে যোগ দিয়েছে, তারাই এই অশান্তির নেপথ্যে রয়েছে।
যদিও বিজেপির একাংশ আবার সরাসরি বারাসতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়ের ভূমিকাতেই প্রশ্ন তুলেছে। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন জেলার পুলিশ সুপার পুষ্পা, অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপিও-সহ একাধিক আধিকারিক। পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনায় ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। যদিও এলাকার একাংশের অভিযোগ, প্রশাসনের দেরিতে পৌঁছনোর কারণেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়।
এ বিষয়ে বারাসতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, 'ঘটনার খবর পেয়ে আমি এখানে এসেছি। যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। প্রত্যেকের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানানো হয়েছে। আইসি-কে পুরো বিষয়টি জানানো হয়েছে। দু'দিন আগে এসে বিজেপির দখলদারি নেবে, এটা হতে পারে না। রাজ্য সভাপতি ও মুখ্যমন্ত্রীকেও সমস্ত বিষয় জানানো হবে'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের