নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ভোটের আগে ইন্দাসে নতুন প্রচার কৌশল নিল তৃণমূল। বাড়ি বাড়ি গিয়ে সরকারি প্রকল্পের হিসাব নিচ্ছে কর্মীরা। পরিবার পিছু বাৎসরিক প্রাপ্তির তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই উদ্যোগ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
সূত্রের খবর , ইন্দাসে আগের কয়েকটি নির্বাচনে পিছিয়ে পড়ায় এবার নতুন ভাবে ভোটের আগে প্রচারে জোর দিচ্ছে তৃণমূল। লক্ষ্মীর ভান্ডার ,কৃষক বন্ধু ,বাংলার বাড়ি ,স্বাস্থ্য সাথী সহ মোট ১০ টি প্রকল্পকে ঘিরে একটি সমীক্ষা চালাচ্ছে তৃণমূল। লিফলেট ছাপিয়ে সরাসরি সাধারণ মানুষের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। তৃণমূলের দাবি, ৯০ টিরও বেশি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছে তৃণমূল সরকার। তবে বিজেপি এটিকে ভোটের আগে প্রচারের কৌশল বলে দাবি করেছে। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকা রাজ্য নিজেদের প্রকল্পের নামে রাজ্যের মানুষকে দিয়েছে বলে জানায় বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ ,নির্বাচনের পর মানুষ কাটমানির হিসাব চাইবে,সেই কারণে আসন পুনরুদ্ধারে এবার মরিয়া হয়ে উঠেছে ঘাসফুল শিবির।
তৃণমূলের ইন্দাস ব্লকের সভাপতি শেখ হামিদ জানান ,' ভোট চলাকালীন আমরা আজ থেকে একটি কেম্পেনিং চালু করলাম সেটা হচ্ছে মানুষ কী কী পরিষেবা পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ৯০ টিরও বেশি প্রকল্পে মানুষকে আওতায় এনেছে। বিজেপিরা অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস কোনো কাজ করে নি। সাধারণ মানুষ জানে এই দূর দিনের মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মানুষকে সাহায্য করে তাদের পশে আছে। রাতের পরে যেমন দিন আসে তেমনই শুধু সেই দিনের অপেক্ষা আবারো মমতা বন্দ্যোপাধ্যায়ই বিপুল ভোটে জিতবেন। '
বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপত্র দেবপ্রিয় বিশ্বাস জানান ,' টাকা কারোর নয় যারা দিচ্ছে তারা তাদেরই টাকা তাদেরকে দিচ্ছে এটা তাদের প্রথম জানা উচিত। তাছাড়া কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প রয়েছে তাও সেটা এখানে মিথ্যা ভাবে সাজিয়ে দেখানো হচ্ছে। ৪ তারিখের পরে সেই কাটমানির হিসেব সাধারণ মানুষ নেতাদের বাড়ি ঘুরে ঘুরে বার করবে। গোটাটাই মিথ্যা ,মিথ্যা প্রচারে কোনো দিনই বেশি প্রভাব পরে না এবারও পড়বে না। ইন্দাসের মানুষ সারা বাংলায় যেই ঝড় উঠেছে সেই ঝরে সবার সাথে গা মিলিয়ে এবারও বিজেপিকে জয় যুক্ত করবে। '
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের