নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুর কাণ্ডে উত্তেজনার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করল তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। সেখানে ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল ও বিভাস সরদার। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তাঁরা। পাশাপাশি তাঁদের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার নির্যাতিতার বাড়িতে পৌঁছন তৃণমূলের প্রতিনিধিরা। সেখানে মৃতার বাবা-মা ও অন্যান্য আত্মীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা। পরিবারের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয়। ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কেও আলোচনা করেন প্রতিনিধিদলের সদস্যরা। এই সময় ফোনে মৃতার বাবার সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান। ন্যায়বিচারের আশ্বাস দেন। এছাড়াও পরিবারের এক আত্মীয়ের সঙ্গেও কথা বলেন তিনি।

প্রতিনিধিদলের সদস্যরা জানান, এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তদন্ত যাতে সঠিকভাবে এগোয় ও অপরাধীরা উপযুক্ত শাস্তি পায়, সেই বিষয়েও জোর দেওয়া হয়েছে। পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাসও দেওয়া হয়। এদিকে ঘটনার জেরে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে সরব স্থানীয় বাসিন্দারাও।
তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই কঠিন সময়ে পরিবারকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। দলের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করা হবে। পাশাপাশি নির্যাতিতার পরিবারের জন্য বিচার নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রতিনিধিদলের সদস্যরা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের