নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পাহাড়ে শিক্ষক নিয়োগ মামলায় বড়সড় স্বস্তি মিলল। জিটিএর আওতাধীন অঞ্চলের ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ। বুধবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এই নির্দেশ দেওয়ায় বছর শেষের মুখে কিছুটা হলেও স্বস্তির ফিরেছে শিক্ষকদের।
পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে চলতি মাসেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট শিক্ষকরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। বুধবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হয় বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে। শুনানিতে ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানায়, সংশ্লিষ্ট শিক্ষকরা দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন, এই গুরুত্বপূর্ণ বিষয়টি সিঙ্গেল বেঞ্চ যথাযথভাবে বিবেচনা করেনি।
পাশাপাশি পাহাড়ে দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার বিষয়টিও গুরুত্ব পায়নি বলে মন্তব্য করেন বিচারপতিরা। এই সমস্ত বিষয় বিবেচনা করেই সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়। আপাতত আগামী ১২ সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। পাশাপাশি রাজ্য সরকার ও মামলাকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা পেশ করার নির্দেশও দিয়েছে আদালত।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের