নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নতুন বছরের শুরুতেই গুলির শব্দে আতঙ্ক ছড়াল ভাটপাড়া পৌরসভা এলাকায়। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকায় আচমকাই গুলিচালনার ঘটনা ঘটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ।
৬ নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকায় আচমকা গুলির শব্দ শুনে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের দাবি, অন্তত চার রাউন্ড গুলি চালানো হয়। কে বা কারা গুলি চালাল এবং সেই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ। তদন্তের স্বার্থে সমগ্র এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি দত্ত। তিনি জানান, ' আমি ফোন পাওয়া মাত্রই এখানে চলে আসি। কি কারণে গুলি চালানো হয়েছে সেসব কিছুই জানা নেই। তবে প্রশাসন সব দিকটা খতিয়ে দেখুক এটাই চাইবো। তবে বলতে পারি এটা কোনও রাজনৈতিক গণ্ডগোল নয়। কারও ব্যক্তিগত কোনও সমাজবিরোধীর কাজ হতে পারে। আমার কিছুই জানা নেই। এছাড়া আর কিছুই এখন বলতে পারব না।'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের