নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বদলে গেল বারাসত থানার চত্বরের চিত্র। দীর্ঘদিনের জমে থাকা জঞ্জাল সরাতে, পরিবেশকে পরিচ্ছন্ন করতে এবার নজিরবিহীন পদক্ষেপ নিলে খোদ থানার আইসি সৌম্য দে। নতুন সরকারের এই নতুন আবহে পুলিশি স্তরের এমন রূপ দেখে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক চর্চা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ছুটির দিনের সকালেই এই বিশেষ সাফাই অভিযানে নামেন সৌম্য দে। থানার প্রবেশদ্বারের সামনে দীর্ঘদিন ধরে একাধিক দুর্ঘটনাকবলিত মোটরবাইক স্তূপাকারে জমা হয়ে পড়েছিল। সেই সঙ্গে সামনের বাগানের শুকনো গাছের পাতা, অন্যান্য বর্জ্য মিলে গোটা এলাকা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছিল।

এদিন দায়িত্ব নিয়ে সেই সমস্ত অ্যাক্সিডেন্টাল বাইক ওখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তিনি। কোমর বেঁধে গোটা চত্বর জঞ্জালমুক্ত করার এই প্রক্রিয়ায় হাত লাগান অন্য পুলিশ কর্মীরাও। এই দৃশ্য দেখে রীতিমতো খুশি এলাকার মানুষও। অনেকের মতেই, রাজ্যে সরকার বদলের প্রভাব সত্যিই বোঝা যাচ্ছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের