নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২৪ ঘণ্টার মধ্যে ভোল বদল। ভোটের মুখে সিদ্ধান্ত বদলে চমক দিল নির্বাচন কমিশন। ভিনরাজ্যে আইপিএস অফিসারদের পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েও শেষমেশ পিছু হটল কমিশন। দুই শীর্ষ আধিকারিক আপাতত বাংলাতেই থাকছেন।
কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রথমে ১৫ জন আইপিএস আধিকারিককে ভিনরাজ্যে অবজার্ভার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই তালিকায় ছিলেন মুরলিধর শর্মা ও সৈয়দ ওয়াকার রাজা। তবে ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্তে বদল আনে কমিশন। নতুন নির্দেশ অনুযায়ী , আপাতত এই দুই আধিকারিককে ভিনরাজ্যে পাঠানো হচ্ছে না। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা পশ্চিমবঙ্গে থেকে নিজেদের দায়িত্ব পালন করবে। অন্যদিকে, বাকি ১৩ জন আইপিএস আধিকারিককে তামিলনাড়ু ও কেরলের পর্যবেক্ষক হিসেবে পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে একের পর এক বদল এনে সক্রিয় ভূমিকা নিয়েছে নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে এই আইপিএস আধিকারিকদের সরিয়ে দিয়ে ভিনরাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও সেই সিদ্ধান্ত আংশিক বদলে যাওয়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের