নিজস্ব প্রতিনিধি, কলকাতা – শহরে অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক শৃঙ্খলা, আইনশৃঙ্খলা মজবুত করতে বড়সড় রদবদল করল লালবাজার। বদলি করা হয়েছে থানার ২১ জন অফিসার ইনচার্জকে। অভিজ্ঞ অফিসারদের উপযুক্ত থানায় বসানোর লক্ষ্যেই এই পুনর্বিন্যাস।
লালবাজার সূত্রে খবর, মানিকতলা থানার অতিরিক্ত ওসি বীরেশ্বর রায় এবার থেকে তালতলা থানার ওসি। উল্টোডাঙা থানার ওসি করা হয়েছে সিঁথি থানার অতিরিক্ত ওসি মণীশ মজুমদারকে। টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি রাজীব চট্টোপাধ্যায় হয়েছেন টালিগঞ্জ থানার ওসি।
বাঁশদ্রোণী থানার অতিরিক্ত ওসি বিপুল বিশ্বাস হয়েছেন ট্যাংরা থানার ওসি। মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি আশিস বসুকে দেওয়া হয়েছে উত্তর বন্দর থানার ওসির দায়িত্ব। ট্যাংরা থানার অতিরিক্ত ওসি রাজীব সরকার পালন করবেন মুচিপাড়া থানার অতিরিক্ত ওসির দায়িত্ব। তালতলা থানার অতিরিক্ত ওসি প্রশান্তকুমার দাস হয়েছেন পর্ণশ্রী থানার অতিরিক্ত ওসি।
বাঁশদ্রোণী থানার অতিরিক্ত ওসি দীপক মণ্ডল, ট্যাংরা থানার অতিরিক্ত ওসি প্রশান্তকুমার ঘোষ, টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি সাগর মুখোপাধ্যায়, উল্টোডাঙা থানার অতিরিক্ত ওসি মৃন্ময় মজুমদার, সিঁথি থানার অতিরিক্ত ওসি সুবীর সাহা, মানিকতলা থানার অতিরিক্ত ওসি প্রসেনজিৎ ধর, প্রগতি ময়দান থানার নতুন অতিরিক্ত ওসি হয়েছেন পার্থপ্রতিম চক্রবর্তী প্রগতি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের