নিজস্ব প্রতিনিধি, কলকাতা – উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর শোনাল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বড়সড় রদবদল করা হয়েছে। চতুর্থ ও তৃতীয় সেমিস্টার (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদনের জন্য প্রস্তাব বিকাশ ভবনে পাঠানো হয়েছে।
২০২৬-এর ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার শুরু হবে। পরীক্ষা শুরু সকাল ১০টায়, শেষ হবে দুপুর ১২টায়। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে, অর্থাৎ ৯.৫০ মিনিটে প্রশ্নপত্র পেয়ে যাবে পরীক্ষার্থীরা। চতুর্থ সেমেস্টারের পরীক্ষার দিনই দ্বিতীয় ভাগে হবে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা। যা হবে ওএমআরশিটে। পরীক্ষা শুরু হবে দুপুর ১ থেকে, শেষ হবে ২টো ১৫ মিনিটে। এ ক্ষেত্রেও পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে অর্থাৎ ১২.৫০ মিনিটে ওএমআরশিট দেওয়া হবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, পরীক্ষার সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। তৃতীয় সেমেস্টার ১ ঘন্টা ১৫ মিনিট ও চতুর্থ সেমিস্টার ২ ঘন্টা হবে। পুরনো পরীক্ষার্থীর ক্ষেত্রে কোনও নিয়ম পরিবর্তন হবে না। ৩ ঘণ্টা ১৫ মিনিটে পরীক্ষা দেবে তারা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, "পরীক্ষার সময় নির্দিষ্ট রেখে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রশ্নপত্র দেওয়া হবে ১০ মিনিট আগে। যাতে প্রশ্ন পড়ে উত্তর দেওয়ার সময় পায় পড়ুয়ারা।"
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের