নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তপসিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। অবৈধ কারখানার বিরুদ্ধে ‘জ়িরো টলারেন্স’ নীতি ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, শহরের সমস্ত বেআইনি ও বিপজ্জনক কারখানার বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
মঙ্গলবার তিলজলা থানা এলাকার তপসিয়ায় একটি চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ২ জনের। তদন্তে উঠে এসেছে, যে বহুতলে কারখানাটি চলছিল তা সম্পূর্ণ অবৈধ ভাবে নির্মিত হয়েছিল এবং সেখানে অগ্নি-নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থাও ছিল না। ঘটনার পরই রাজ্য সরকার চারটি দফতরের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। বুধবার সকালে সেই কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, তদন্তে যে তথ্য উঠে এসেছে তা কলকাতা ও গোটা রাজ্যের জন্য ‘অশনিসঙ্কেত’। তার কথায়, ' ওই কারখানার কোনও বিল্ডিং প্ল্যান ছিল না। আগুন থেকে সুরক্ষার সাধারণ ব্যবস্থাও ছিল না। সম্পূর্ণ বেআইনি ভাবে কারখানা চলছিল।' ইতিমধ্যেই সংশ্লিষ্ট কারখানার মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
মুখ্যমন্ত্রী আরও জানান, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে ওই কারখানার বিদ্যুৎ সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি CESC-কে বিশেষ অভ্যন্তরীণ অডিট চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কসবা, তিলজলা, মোমিনপুর ও একবালপুরের মতো এলাকায় যত অবৈধ কারখানা রয়েছে, সেখানে দ্রুত বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
একইসঙ্গে পুর ও নগরোন্নয়ন দফতরকে এক দিনের মধ্যে ওই অবৈধ পরিকাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কড়া বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'এক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স নীতি। যাদের সতর্ক হওয়ার প্রয়োজন, তারা এখন থেকেই সতর্ক হয়ে যান। বেআইনি কাজ যারা করছেন, শুধরে যান।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের