নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বীরবাহা হাঁসদার বিরুদ্ধে কুমন্তব্যের মামলায় আপাতত স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্ট শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলায় তদন্ত স্থগিত রাখার অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। আপাতত হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশে কিছুটা স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদার বিরুদ্ধে কুমন্তব্যের অভিযোগে বেলেঘাটা ও সাঁকরাইল থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এসসি-এসটি ধারায় এফআইআর দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তও শুরু করেছিল। তবে বুধবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলার শুনানিতে আদালত জানায়, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ কোনও পদক্ষেপ করবে না।
একইসঙ্গে, আদালত নির্দেশ দিয়েছে ১১ নভেম্বর মামলার পরবর্তী শুনানিতে কেস ডায়েরি হাজির করতে হবে এবং তার আগে মূল অভিযোগকারীকে নোটিশ দিতে হবে। রাজ্যের তরফে আদালতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, এখনই রাজ্য কোনও পদক্ষেপ নেবে না। যদিও রাজ্যের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল, বিরোধী দলনেতাকে কোনও রক্ষাকবচ দেওয়া উচিত নয়। এই প্রসঙ্গে বিচারপতি সেনগুপ্ত বলেন, 'মূল অভিযোগকারীর বক্তব্য শোনার পরেই রক্ষাকবচ দেওয়া হবে কি না, তা নির্ধারণ করবে আদালত।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের