নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বাঙালির উৎসবের তালিকা দীর্ঘ হলেও প্রতিটি পুজোর নিজস্বতা থাকে একেবারে আলাদা। তার অন্যতম উদাহরণ বীরভূমের তাঁতিপাড়া মোদক সমাজের আয়োজিত প্রাচীন গণেশ জননী পূজো। অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহে গণেশজননী পূজোকে কেন্দ্র করে মেতে ওঠে সমগ্র মোদক বা ময়রা সমাজে। মোদক সমাজের অন্যতম স্রষ্টা প্রয়াত কেদার রুজ এই গণেশ জননী পূজোর সূচনা করেন। এই পুজোর অনন্য রীতি হলো - পুজোর আসল ভোগ পুঠি মাছ সহ বরবটি কলার তরকারী।

পুরাণ মতে , বিঘ্নহর্তা গণেশকে জননী পার্বতীর কোলে ধারণ করেছে, যা জ্ঞান, সমৃদ্ধি ও শুভ সূচনার প্রতীক। মা ও শিশুদের সুস্থতা, এমনকি সন্তান লাভের আশায় এই পূজা করা হয়। বীরভূমের তাঁতিপাড়া মোদক সমাজের পরিচালনায় গণেশ জননী পূজো হয় অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহে। সেখানে পুজোর দিন প্রতিটি ময়রা বা মোদক পরিবারের রান্নার কাজে পুঠি মাছ ও বরবটি কলায় তরকারী রাখতেই হয়। আনুমানিক সাড়ে ৩০০ বছর ধরেএই রীতি চলে আসছে। জননীর কোলে থাকে সিদ্ধিদাতা গণেশ। একপাশে দেবী লক্ষ্মী অন্য পাশে দেবী সরস্বতী। তাঁতিপাড়া, বক্রেশ্বর গোহালিয়ারা, লাউজোর ও খয়রাডিহি প্রায় শতাধিক ময়রা পরিবার এই পুজোয় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের কর্মকর্তা সুবীর রুজ জানিয়েছেন ," একসময় এই পূজোকে কেন্দ্র করে যাত্রা, নাটক সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিড়ে উৎসবের আবহ আরও জমে উঠত। সময়ের পরিবর্তনে সে ঐতিহ্য আজ স্মৃতি হলেও, পূজোকে ঘিরে ভক্তি, নিষ্ঠা এবং সমাজের ঐক্যের বন্ধন এখনও অটুট। রীতি ও পরম্পরার এই অমূল্য উত্তরাধিকার আজও বীরভূমের ময়রা সমাজে গর্বের সঙ্গে বহন করা হয় ।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের