নিজস্ব প্রতিনিধি , হুগলী - চার নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলা গোয়ালাপাড়া থেকে দিল্লি রোড সংযোগকারী রাস্তা এখন যেন মৃত্যুফাঁদ। এই রাস্তা ঘিরেই গড়ে উঠেছে এলাকার প্রতিদিনের জীবনযাত্রা যেমন স্কুল, অফিস, বাজার সব কিছুর সংযোগস্থল এটি। তাই এই রাস্তায় সামান্য বিপত্তিও স্থানীয়দের জীবনে বড় প্রভাব ফেলে। কিন্তু বিগত প্রায় এক বছর ধরে সেই রাস্তাই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গর্ত, খানা খন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াত করা এখন কার্যত দুঃস্বপ্ন। ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষ।

স্থানীয় সূত্রে খবর, বৈদ্যবাটি পুরসভার চার নম্বর ওয়ার্ডের আমরুত জলপ্রকল্পের পাইপলাইন বসানোর পর থেকেই শুরু সমস্যা। প্রায় আট থেকে নয় মাস রাস্তাটি খুঁড়ে ফেলে রাখা হয়েছিল। তিন মাস আগে পৌরসভার তত্ত্বাবধানে কেএমডিএ শীতলাতলা থেকে নেতাজি হাই স্কুল পর্যন্ত রাস্তায় পিচ ঢালাই করে সংস্কার করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, মাত্র এক মাসের মধ্যেই সেই পিচ উঠে যায়! পুরো রাস্তাজুড়ে এখন খানা খন্দ, ভাঙা অংশ আর গর্ত। দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটছে এলাকার মানুষের।

পুজোর আগে তড়িঘড়ি করে রাস্তার উপরে জোড়া তাপ্পি দেওয়া হলেও তাতে কোনো উন্নতি হয়নি। বেরিয়ে রয়েছে ইট, রোলার দেওয়া হয়নি। ফলে রাস্তায় গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অভিযোগ, প্রায় প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, বারবার কাউন্সিলর ও পুরসভাকে জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। এক বাসিন্দা বলেন, “এই রাস্তা দিয়ে চলা মানেই জীবনের ঝুঁকি নেওয়া। কখনও বয়স্ক কখনও বাচ্চারা হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে। পুজোর সময় কাউন্সিলরকে জানানো হলে তার অর্ডারে রাস্তায় কিছু খোয়া ফেলে যাওয়া হয়, যেটা বৃষ্টির ফলে একেবারে উঠে গর্ত হয়ে গেছে। ২-৪ মাসের মধ্যে নতুন পিচ রাস্তা কীভাবে এত খারাপ হয়? এত অভিযোগ করেও কেউ কান দেয়নি। আমরা একটা মজবুত রাস্তা চাইছি।”

অভিযোগ স্বীকার করেছেন চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু পাড়ুইও। তিনি বলেন, “এখানে কোনো কমিশন দিতে হয়নি, তাই কলকাতার ঠিকাদার নেতাদের নাম ভাঙিয়ে এসে কাজ করেছে। তাদের গাফিলতির জন্যই আজ এই অবস্থা। পৌর ইঞ্জিনিয়াররা ঠিকভাবে তদারকি করেননি। এত টাকা খরচ করার পরেও যদি এরকম গাফিলতি দেখায় তাহলে যেই জায়গা গুলো পরিষেবা এখনও পায়নি তাদের কি হবে! আমিও আমার ওয়ার্ডের সর্বোচ্চ উন্নয়নের আশা রাখি।”
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের