নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক সরকারি প্রকল্প ও ভাতাকে হাতিয়ার করেছে শাসক দল। সেই প্রকল্পের অন্তর্গত বেকারদের জন্য যুব সাথী প্রকল্পের কাজ রবিবার থেকে শুরু হচ্ছে। আর তার আগেই এই বেকার ভাতা নিয়ে কটাক্ষের সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেকার ভাতা প্রকল্পকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ' কাল থেকে একটা বড় নাটকের জন্য বাংলা অপেক্ষা করছে।'
শনিবার সল্টলেকে বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের একাধিক সরকারি প্রকল্প নিয়ে শাসক দলকে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ' মুখ্যমন্ত্রী অর্থনীতির কিছুই মানে না। তাই ভোটের আগে সবার অ্যাকাউন্টে ৫০০ টাকা বাড়তি করে পাঠিয়ে দিয়েছে। আর আগামীকাল থেকে বড় নাটক দেখার জন্য অপেক্ষা করছে বাংলার মানুষ। যেভাবে ১৭ লক্ষ ফর্মের অপমৃত্যু ঘটিয়েছে। যুবশ্রী, যুব উৎসাহ প্রকল্পের মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী।'
শুভেন্দু অধিকারী আরও বলেন, ' এবারের অন্তর্বর্তী বাজেটে চাকরির বিষয়ে কিছু বলাই হয়নি। কারণ মুখ্যমন্ত্রী বুঝে গেছে চাকরি দিলে পার্থ আবার দুর্নীতি করবে। আর সেই দুর্নীতি হলেই সবাইকে গ্রেফতার করবে পুলিশ। নির্বাচনে আবার জিতলে এই প্রকল্পেরও অপমৃত্যু ঘটবে। সঙ্গে পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানাবে। রাজ্যের একাধিক চাকরি থাকলেও চাকরির ব্যাপারে মুখ্যমন্ত্রী কিছুই বলেনি।'
রাজ্যের বেকার যুবক - যুবতীদের উদ্দেশ্যের শুভেন্দু বলেন, ' আগামীকাল থেকে আপনারা নিশ্চিত ভাবে ফর্ম পূরণ করতে যান। সেখানে পশ্চিমবঙ্গ যুব মোর্চার চাকরি চায় বাংলার যে পোস্টার সেটাও ফিল আপ করে দিয়ে আসবেন। এপ্রিল মাসে বিজেপি আসলে চাকরি আমরাই দেবো। রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠানোর ব্যবস্থা করছে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের