নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতার বেকবাগানে বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে। সেই বিক্ষোভ ঘিরে অশান্তির ঘটনায় বড়সড় আইনি অগ্রগতি। ওই ঘটনায় গ্রেফতার ১৯ জনের মধ্যে ৭ জন মহিলা বিক্ষোভকারীকে বুধবার জামিন দিল আলিপুর আদালত। তবে একই সঙ্গে গ্রেফতার হওয়া ১২ জন পুরুষ বিক্ষোভকারীর জামিনের আবেদন খারিজ করে আদালত।
বুধবার আলিপুর আদালতে এই মামলার শুনানি হয়। শুনানিকালে সরকারপক্ষের আইনজীবী ধৃত ৭ জন মহিলা বিক্ষোভকারীর জামিনের বিরোধিতা না করায় আদালত তাদের জামিন মঞ্জুর করে। তবে ধৃত পুরুষ বিক্ষোভকারীদের ক্ষেত্রে ভিন্ন অবস্থান নেয় সরকারপক্ষ। সরকারি আইনজীবী আদালতে দাবি করেন, বেকবাগানে বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সরকার পক্ষের আইনজীবীর বক্তব্য, 'এইভাবে আক্রমণ তাও আবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে! বিক্ষোভকারীদের রাজনৈতিক চরিত্র জানতে হবে।' তিনি আরও জানান, বিক্ষোভকারীরা পুলিশি ব্যারিকেড ভেঙে হামলা চালিয়েছিল এবং আগুন জ্বালানো হয়েছিল।
সরকারপক্ষের দাবি অনুযায়ী, এই হামলায় একাধিক পুলিশকর্মী আহত হন, যার মধ্যে দুজন গুরুতর জখম অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তের স্বার্থে বিক্ষোভকারীদের ভূমিকা, পরিকল্পনা খতিয়ে দেখতে ১২ জন পুরুষ ধৃতকে পুলিশি হেফাজতে পাঠানোর আবেদন জানানো হয়।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা