6a4b93a4df95e_Gallery_1783337827358
জুলাই ০৬, ২০২৬ বিকাল ০৫:১০ IST

বেলডাঙা-সামশেরগঞ্জের ছায়া! বারুইপুর কাণ্ডে পরিকল্পিত চক্রান্তের ইঙ্গিত শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরে নাবালিকা হত্যা ও যৌন নির্যাতনের ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতি সরগরম। এই পরিস্থিতিতে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করেন, এই অপরাধে জড়িত কাউকে ছাড়া হবে না। পাশাপাশি ঘটনার পর যে হিংসা ও ভাঙচুর হয়েছে, তার পিছনে পরিকল্পিত চক্রান্ত থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

সোমবার কলকাতার মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বারুইপুরের ঘটনা নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন। শুভেন্দু অধিকারী জানান, ঘটনার পরই তিনি নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, এই ঘটনায় মোট ৪টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি মূল অপরাধের মামলা। বাকি ৩টি মামলা ভাঙচুর, অশান্তি ও অন্যান্য অভিযোগকে ঘিরে।

তদন্তে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তিনি জানান। একইসঙ্গে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন। এদিকে প্রতিবাদের নামে যে ভাঙচুর হয়েছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, রেললাইন উপড়ে ফেলা, সরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনা অতীতের কিছু অশান্ত সময়ের কথা মনে করিয়ে দেয়। তিনি বেলডাঙা ও সামশেরগঞ্জের ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ, গণপিটুনির ঘটনার পিছনেও একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে পারে। যদিও তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

পাশাপাশি তিনি আরও জানান, হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সরকারি সম্পত্তিও। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যারা এই অশান্তির সঙ্গে জড়িত তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যারা ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানান তিনি। তদন্তের অগ্রগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর প্রশাসন নিয়মিত নজর রাখছে।

আরও পড়ুন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিখোঁজ টুলু, এদিকে মেয়ের নামেও মিলল পেট্রল পাম্প! তদন্তে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
আগস্ট ০২, ২০২৬

বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

স্কলারশিপের আবেদন নিয়ে UGC এর বড় সিদ্ধান্ত , ১৫ দিনের মধ্যেই মিলবে যাচাইয়ের রিপোর্ট
আগস্ট ০২, ২০২৬

আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের